আসামি ছিনিয়ে নিতে থানায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৩:২৯ পিএম

বগুড়ার শাজাহানপুর থানায় হামলা চালিয়ে হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার এক আসামিকে ছাড়িয়ে নেওয়া চেষ্টা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর শাজাহানপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানকে তাঁর দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে আওয়ামী সেচ্ছাসেবক লীগের পক্ষে দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ তথ্য জানান। এতে বলা হয়, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে মো. নুরুজ্জামানকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। পুলিশের ভাষ্য, শনিবার  রাত ৯টার দিকে আড়িয়া বাজার এলাকায় অভিযানে ২টি বার্মিজ চাকু ও দেশীয় অস্ত্রসহ মিঠুন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। মিঠুন আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা। তাঁর নামে হত্যা, মাদকসহ ৭টি মামলা রয়েছে।

আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর