নাটোরে ধর্ষণ মামলার আসামি রাজশাহীতে গ্রেপ্তার 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০১:০৫ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার এক আসামিকে রাজশাহীর পুঠিয়ার শিলমারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার র‍্যাব-৫ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার সাজিদ আলী (২১) বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের ডাকারমারিয়া এলাকার সিদ্দিকের ছেলে। 

র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মওদুদ জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় সাজিদ আলীর নামে একটি ধর্ষণ মামলা করেন। এর পর থেকে সাজিদ আত্মগোপনে চলে যান।

এ অবস্থায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাবের সহযোগিতা চান। পরে র‍্যাব অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সাজিদ আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়।

নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
রাজশাহীর আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভাঙা অংশ মেরামত করে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর