নাটোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ

আপডেট : ০১ মে ২০২৪, ১০:৪৮ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এ,এস,এম জাহাঙ্গীরকে মারপিটের অভিযোগ উঠেছে অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর বাজারে এই মারপিটের ঘটনা ঘটে।

আহত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে তাঁর সমর্থকরা। হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন উপজেলার সাইলকোনা গ্রামের খোয়াজ উদ্দিন মন্ডলের ছেলে।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারে নির্বাচনী প্রচার চালাচ্ছিলাম। প্রচারের এক পর্যায়ে আরেক চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের সমর্থক আরশেদ আলী একটি দোকানে বসে থাকলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যাই। হঠাৎ আরশেদ আলী, বিদ্যুৎসহ কয়েকজন আমার ওপর হামলা করে। তাঁরা চেয়ার দিয়ে আমাকে মারধর করে। এতে আমি রক্তাক্ত জখম হই। ঘটনাটি থানায় জানালে পুলিশ আমাকে উদ্ধার করে।’

এ ব্যাপারে আরশেদ আলীর সঙ্গে যোগাযোগ করা বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। আমরা সন্ধ্যার দিকে সোনাপুর বাজারে এক দোকানে বসে আমাদের প্রার্থী শরিফুলের ভোট নিয়ে আলোচনা করছিলাম। এ সময় চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর সেখানে এসে আমাদের কাছে ভোট চেয়ে হাত মেলান। তখন আমরা তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থক বলে ভোট দিতে পারব না বলে জানিয়ে দিই। পরে তাঁর সঙ্গে কাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে তা আমি দেখিনি।’

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রার্থীকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বাগাতিপাড়া উপজেলায় আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর