চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২৪, ০৩:২৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত হলে মারা যান তিনি।
 
নাচোল থানার ওসি তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বজ্রপাতে মারা যাওয়া ওই কৃষকের নাম কমল বারোয়ার। তিনি উপজেলার রাজবাড়ী হাট মোহাম্মদপুর-জালমাছকুড়ি গ্রামের বত্রিশ বারোয়ারের ছেলে।

ওসি তারেকুর রহমান জানান, বেলা পৌনে ১ টার দিকে বৃষ্টির মধ্যে জমিতে ধান কাটার কাজ করছিলেন কমল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নাচোল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর