বাথরুমে রাখা ড্রামের পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১২ মে ২০২৪, ০৩:৫৩ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ির বাথরুমে ড্রামের পানিতে পড়ে মানহা বিনতে মোস্তাফিজ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২ টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত শিশু মানহা বিনতে মোস্তাফিজ ওই গ্রামের মোস্তাফিজুর রহমান ও রিচি সরকার দম্পতির মেয়ে।

শিশুটির পরিবারের সদস্যরা জানায়, দুপুরে শিশুটির মা শিশুটিকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে শিশুটির মা ঘুম থেকে জেগে বিছানায় তার মেয়েকে দেখতে না পেয়ে বাড়ির বাহিরে খোঁজাখুঁজি শুরু করেন। 

তারা আরও জানান, খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির বাথরুমে (গোসল খানা) রাখা প্লাস্টিকের ড্রামে ভরা পানিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। এছাড়া প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানি নিয়ে খেলা করার জন্য সেখানে গিয়েছিল শিশুটি। পা পিছলে ড্রাম ভর্তি পানিতে মাথা ডুবে গিয়ে শিশুটি উঠতে না পেরে মারা গেছে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর