নিখোঁজের একদিন পর যমুনা পাড়ে মিলল দুই শিশুর মরদেহ

আপডেট : ১২ মে ২০২৪, ০৭:১৪ পিএম

নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিলো। রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে থাকা ব্লকের ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত ওই দুই শিশুর একজন হলো শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪)  এবং অপরজন তার খালাতো ভাই ইয়াসিন (৫)।

ওসি আব্দুর রাজ্জাক জানান, যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের জন্য ব্লক তৈরীর কাজ করা হচ্ছিলো। দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লক নির্মাণ এলাকায় ছোট গর্তে পড়ে ছিলো ওই দুই শিশুর মরদেহ। পরে স্থানীয়রা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে শিশু দুটির মরকদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন । পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু দুই জনের মৃত্যু হয়েছে। 

শিশু আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, ‘আমি আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে তিনজন শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শ্বশুরের বাড়িতেবেড়াতে আসি। গতকাল শনিবার সকালে আমার ছেলে ও আমার শালিকার ছেলে নদী পাড়ে বালির মধ্যে খেলা করছিলো। এর পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজা খুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি।পরে বিষয়টি  পুলিশকে অবগত করি।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর