জয়পুরহাটে ঘরজামাইয়ের হাতে স্ত্রী ও খালা শাশুড়ি খুন

আপডেট : ২৭ মে ২০২৪, ০৮:২৩ পিএম

জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলায় টাকাপয়সা লেনদেনের জেরে পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। এরমধ্যে সোমবার আক্কেলপুর উপজেলার হলহলিয়া গ্রামে স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যা করে পালিয়েছে এক ঘরজামাই। অন্যদিকে পাঁচবিবিতে চাকরির তদবিরের জন্য দেওয়া টাকা ফেরত না দেওয়ায় মারপিটে আহত তদবিরকারীর মৃত্যু হয়েছে।

জানা যায়, সৌদি প্রবাসী শাশুড়ির পাঠানো টাকা চেয়ে না পেয়ে আক্কেলপুর উপজেলার হলহলিয়া গ্রামে আজ দুপুরে স্ত্রী মৌ আক্তার মিতু (২৫) ও তাঁর খালা আলেয়া বেগমকে ছুরিকাঘাত (৬৫) করে পালি যান ঘরজামাই রুবেল হোসেন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন আলেয়া বেগমের মৃত্যু হয়। আর বগুড়া নেওয়ার পথে মৃত্যু হয় মিতু। এ ঘটনায় বোন ও খালাকে বাঁচাতে আসলে শ্যালক নীরবকেও আঘাত করেন রুবেল।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, ‘স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার পর ঘাতক জামাতা রুবেল হোসেন পালিয়েছে। পুলিশ তাঁকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।’

অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলায় চাকরির তদবিরের জন্য নেওয়া টাকা ফেরত না দেওয়ায় বেধড়ক মারপিটে আহত তদবিরকারী আব্দুল মজিদ বুলুর (৪৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বৃদ্দীগ্রামের আব্দুর রহমানের ছেলে। আজ দুপুরে জেলা হাসপাতালে চিকিৎসাধীন বুলুর মৃত্যু হয়। 

অভিযোগের সূত্র ধরে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন  কবির বলেন, ‘আব্দুল মজিদ বুলু  চাকুরি দেওয়ার নাম করে বেশ কিছুদিন আগে তাঁর ভাতিজী জামাই সদর উপজেলার চক বরকত গ্রামের খাইরুল ইসলামের কাছ থেকে দেড় লাখ  টাকা নেন। পরে চাকরি দিতে না পারায় চাচাশ্বশুর বুলুর কাছ থেকে টাকা ফেরত চান খায়রুল। এ নিয়ে গতকাল রোববার বিকেলে বুলুকে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী স্কুল এলাকায় ধরে নিয়ে গিয়ে মারপিট করে খাইরুলসহ তাঁর সহযোগীরা। পরে আহত বুলুকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে দেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতিসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর