২ বস্তায় ৪৭ কেজি গাঁজা, মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৪:০৯ পিএম

নওগাঁ পত্নীতলায় অভিযান চালিয়ে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৭ জুন) রাত একটার দিকে উপজেলার ঘোষনগর নামক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন ঘোষনগর এলাকার নুর নবী (৩৮), চাঁপড়া এলাকার রজনীকান্ত (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার নবী (৩০)। আজ শনিবার বেলা ১২টার দিকে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তারা কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতো। এরপর কৌশলে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

বিষয়টি জানতে পেরে র‌্যাব তাদের গতিবিধির ওপর নজর রাখে। এবং গাঁজার একটি বড় চালান নিয়ে চক্রটি অবস্থান করছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস দল শুক্রবার রাত পৌনে একটার দিকে নওগাঁ জেলার পত্নীতলা থানার ঘোষনগর নামক এলাকায় মোসলেমের মোড় থেকে উপরোক্ত মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। 

এসময় তাদের কাছে থাকা ২টি বস্তা তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়। পরবর্তীতে পত্নীতলা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর