আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু তিনজনের

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৮:৪৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে আলাদা বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তাঁদের মৃত্যু হয়।

শিবগঞ্জ ও ভোলাহাট থানা পুলিশ ও জনপ্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছে।

মৃতরা হলো- শিবগঞ্জ পৌর এলাকার আলিডাঙ্গা মহল্লার সুভাষ বোকতের স্ত্রী ববি বোকত (২২), পাকা ইউনিয়নের নিশিপাড়ার এরশাদ আলী ওরফে রাব্বুলের মেয়ে কবিতা খাতুন (১২) ও ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি-হঠাৎপাড়ার এসলাম আলীর মেয়ে আমেনা খাতুন (১০)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘বেলা ৩টার দিকে ববি বোকত তাঁর বাড়ির সামনের একটি বাগানে আম কুড়াতে যান। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘প্রায় একই সময়ে উপজেলার পাকা ইউনিয়নের নিশিপায় বজ্রপাতে মৃত্যু হয় কবিতা খাতুনের।’

ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ‘ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির সামনে আম কুড়াতে যায় কবিতা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ 

ভোলাহাট থানার ওসি সুমান কুমার বলেন, ‘বেলা পৌনে ৩টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে যায় আমেনা খাতুন। এ সময় বজ্রপাত হলে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে সে। স্থানীয়রা আমেনাকে নিয়ে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বজ্রপাতে মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসিরা।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে আসছে আজ। শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর তার মরদেহ নেওয়া হবে নিজের বাসায়।
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
লোডিং...

এলাকার খবর