পাবনায় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু 

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৯:৪৮ পিএম

পাবনার আটঘরিয়ায় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মোস্তফা কামাল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত মোস্তফা কামাল চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ডিবিগ্রাম উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের ঢেপার বিল নামক স্থানে ড্রাইভার হাফিজুর রহমান ট্রাক্টর দিয়ে আলহাজ্ব আক্কাস আলীর জমি চাষ করার সময় অসাবধানতা বসত গাড়িতে বসে থাকা মোস্তফা পড়ে গিয়ে ট্রাক্টরের নিচে চলে যায়। এসময় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
 
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহত মোস্তফা ট্রাক্টরের হেল্পার ছিলেন। অসাবধানতাবশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
একসময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ। প্রযুক্তির অগ্রযাত্রায় কমেছে চিঠির ব্যবহার। আগের মতো নেই আর ডাক পরিবহন। তবে রাজশাহীর ডাক বিভাগের ব্যয় রয়েছে আগের মতোই। উত্তরাঞ্চল সার্কেলের তথ্য...
দীর্ঘদিন ধরে পুলিশের তৈরি করা ছকেই ধরা পড়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তার গডফাদার সাজ্জাদ হোসেন এবং অন্যতম সহযোগী রায়হান। সাজ্জাদ দেশের বাইরে অবস্থান করলেও...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আগামী আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগস্টে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম...
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
আগের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক...
নাটোরে চলনবিল ও হালতিবিলসহ বিভিন্ন নদ-নদীতে মা মাছ ও মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসব। প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এসব মাছ। এতে একদিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর