স্ত্রীকে হত্যার পর শিশুকে নিয়ে পালানোর অভিযোগ

আপডেট : ২৮ জুন ২০২৪, ১২:০৬ পিএম

পারিবারিক কলহের জেরে নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী সুফিয়া বেগমকে গলা কেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আসমত আলীর বিরুদ্ধে। গতাকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুফিয়া কামালের স্বামী আসমত আলীসহ শিশু কন্যা আসমানী খাতুনকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। আসমত আলী উপজেলার জামনগর হাপানিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান জানান, সকালে আসমত আলী প্রতিবেশী এক যুবককে মোবাইল ফোনে কল করে তার বাড়িতে কি হয়েছে কেউ ফোন রিসিভ করছে না কেন তা দেখতে বলেন। এর পর সেই যুবক আসমত আলীর বাড়িতে গেলে ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরৎহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসমত আলী কোনো কাজ না করে বিভিন্ন স্থানে চুরি ও বিয়ে করতেন। এসব নিয়ে তাদের মধ্যকার কলহ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আসমত আলীকে আটকের চেষ্টাসহ শিশু কন্যাকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।

নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর