এমপি শাহরিয়ার আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১০:৩৫ পিএম

নগরীর সাহেববাজারে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর ইউনিট কমান্ড, সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত মানববন্ধন। ছবি: ভিডিও থেকে নেওয়ারাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জেলা ও মহানগরের মুক্তিযোদ্ধারা। সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করার অভিযোগে এই দাবি জানান তাঁরা।

আজ শনিবার সকালে নগরীর সাহেববাজারে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর ইউনিট কমান্ড, সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের বক্তব্যকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে অভিযোগ করেন বক্তারা। সিটি মেয়রের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে তাঁরা শাহরিয়ার আলমকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিও জানান।

মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী কামাল বলেন, ‘এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হোক। এর পেছনে যারা জড়িত তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। রাজনৈতিক তাওয়া গরমের জন্য খায়রুজ্জামান লিটনের নামে অপপ্রচার করা হচ্ছে—এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’

মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী কামাল। ছবি: ভিডিও থেকে নেওয়াএরআগে, গত বৃহস্পতিবার সংসদ সদস্য শাহরিয়ার আলম বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক বক্তব্যে বাবুল নিহতের ঘটনায় ‘হামলাকারীদের প্রশ্রয়দাতা’ হিসেবে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে মামলার হুমকি দেন। হত্যার ঘটনায় লিটনকে দোষারোপও করেন সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

এদিকে, আজ বিকেলে বাঘায় পাল্টা বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন শাহরিয়ার আলমের অনুসারীরা। সেখানে রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের কুশপুত্তলিকা দাহ করা হবে বলে জানিয়েছেন তারা।

দুই গ্রুপের নেতা-কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল (৫০) গত ২৬ জুন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর