পাবনায় বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২:০৯ পিএম

পাবনার আটঘরিয়ার একদন্ত ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাদের মা রাজিদা হাসপাতালে চিকিৎসাধীন। মৃতরা হলো, রাসেল হোসেন (১৩) ও তার বড় বোন ফারাজানা ইয়াসমিন (২৩)। দুজনই ওই এলাকার মো. হিরু ইসলামের সন্তান। 

উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামে আজ বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বুধবার পবিত্র আশুরা উপলক্ষে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরু ইসলামের বড় মেয়ে ফারজানা তাঁতের মেশিন চালাতে যান। এসময় ফারজানা বিদ্যুতায়িত হয়ে আটকে পড়েন। তাঁকে উদ্ধার করতে ছোট ভাই এগিয়ে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এরপর দুজনকে উদ্ধার করতে তাদের মা রাজিদা এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ভাই-বোনের। এদিকে আহত মাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। 

মৃত দুজনের বাবা হিরু ইসলাম বলেন, ‘আজকে ছুটির দিনে শ্রমিকেরা কাজে আসেনি। তাই মেয়ে তাঁত চালাতে গেছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গেছিল আমরা একটুও টের পাইনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুজন কলিজার টুকরা আমাদের ছেড়ে চলে গেল।’ 

বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা এখানে আসছি। মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।’

ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
একসময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ। প্রযুক্তির অগ্রযাত্রায় কমেছে চিঠির ব্যবহার। আগের মতো নেই আর ডাক পরিবহন। তবে রাজশাহীর ডাক বিভাগের ব্যয় রয়েছে আগের মতোই। উত্তরাঞ্চল সার্কেলের তথ্য...
দীর্ঘদিন ধরে পুলিশের তৈরি করা ছকেই ধরা পড়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তার গডফাদার সাজ্জাদ হোসেন এবং অন্যতম সহযোগী রায়হান। সাজ্জাদ দেশের বাইরে অবস্থান করলেও...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
আগের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক...
নাটোরে চলনবিল ও হালতিবিলসহ বিভিন্ন নদ-নদীতে মা মাছ ও মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসব। প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এসব মাছ। এতে একদিকে...
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কোনো সরকারি আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ঢাকা ও নেপিদোর মধ্যে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এর আগে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর