সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ নিহত ২২

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৭:৪৩ পিএম

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনায় ১৩ পুলিশ সদস্য ও সাংবাদিকসহ ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক। রোববার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় এ সংষর্ষ হয়।

এর মধ্যে এনায়েতপুর থানায় হামলা করে ১৩ পুলিশ সদসকে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া রায়গঞ্জে দুর্বৃত্তদের হামলায় ৬ জন এবং সদরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে ৩ জন নিহত হয়।

পুলিশ হত্যার ঘটনা স্বীকার করেছে রাজশাহী রেঞ্জের ডিআইজি বিজয় সরকার। এ ছাড়া রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আমিরুল ইহসান তৌহিদ বাকি নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে আন্দোলনকারীরা এনায়েতপুর থানায় হামলা করে। এসময় থানায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় কর্মরত ১৩ পুলিশ সদস্য নিহত হয়। নিহত পুলিশ সদস্যদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। থানায় অস্ত্র লুট হয়েছে কি-না এমন তথ্যও পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে কয়েকজন হলো— রায়গঞ্জের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকার, সাবেক মেম্বর জাহাঙ্গীর আলম, সাংবাদিক প্রদীপ ভৌমিক, শিক্ষার্থী মো. সুমন, যুবদল কর্মী আব্দুল লতিফ, সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জু হোসেন।

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
লোডিং...

এলাকার খবর