পাবনায় ব্যবসায়ীর বাড়ি থেকে নগদসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১২:৪৫ পিএম

পাবনার আটঘরিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় ঘটেছে। এ সময় ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাপত্রসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক ব্যবসায়ী শ্যামল চন্দ্র সরকার জানান, ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে ঢুকে সিন্দুক ভেঙে নগদ ৭ লাখ ১০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোটরসাইকেল, টেলিভিশন ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

শ্যামল চন্দ্র সরকার আরও জানান, যাওয়ার সময় ডাকাত দল বারান্দায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহারুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
একসময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ। প্রযুক্তির অগ্রযাত্রায় কমেছে চিঠির ব্যবহার। আগের মতো নেই আর ডাক পরিবহন। তবে রাজশাহীর ডাক বিভাগের ব্যয় রয়েছে আগের মতোই। উত্তরাঞ্চল সার্কেলের তথ্য...
দীর্ঘদিন ধরে পুলিশের তৈরি করা ছকেই ধরা পড়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তার গডফাদার সাজ্জাদ হোসেন এবং অন্যতম সহযোগী রায়হান। সাজ্জাদ দেশের বাইরে অবস্থান করলেও...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
আগের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক...
নাটোরে চলনবিল ও হালতিবিলসহ বিভিন্ন নদ-নদীতে মা মাছ ও মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসব। প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এসব মাছ। এতে একদিকে...
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কোনো সরকারি আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ঢাকা ও নেপিদোর মধ্যে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এর আগে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর