নাটোরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে দুলাল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত দুলাল হোসেন বাগাতিপাড়া উপজেলার চাইপাড়া গ্রামের মোস্তাকিন আলীর ছেলে। আদালতের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১১ সালের ২ জুলাই বেলা ১১টার দিকে ভিকটিম শিশুটিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনাটি দুলাল হোসেনের ছোট বোন দেখতে পেয়ে শিশুটির পরিবারের সদস্যদের বলে দেয়। পরে শিশুটির পরিবারের লোকজন দুলালের বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে দুলাল ঘরের দরজা খুলে পালিয়ে যায়। পরে ওই ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এই ঘটনায় পরের দিন শিশুটির দাদা আব্দুল আজিজ বাদী হয়ে দুলাল হোসেনকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ দুলাল হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে পুলিশ দুলাল হোসেনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। 

দীর্ঘ ১৩ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক দুলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানার অর্থ ভিকটিম শিশুকে দেওয়ার জন্য আদেশে উল্লেখ করা হয়েছে। 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর