নারিকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুতায়িত হয়ে গাছীর মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় নারিকেল গাছ পরিষ্কার করার সময় পল্লী বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে এক গাছীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বাগাতিপাড়া উপজেলার চিতলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

বাগাতিপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, নিহত ওই গাছীর নাম ছলিম উদ্দিন। তিনি উপজেলার মালিগাছা নিমতলা গ্ৰামের আলীম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা বরাত দিয়ে বাগাতিপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান জানান, সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পাকা ইউনিয়নের চিতলিয়া গ্রামের আয়নাল উদ্দিনের বাড়ির নারিকেল গাছ ঝোড়া (পরিষ্কার) করার কাজ করছিল। এ সময় নারিকেল গাছের ডাল পল্লী বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে লাগলে গাছি ছলিম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ছলিম উদ্দিন নারিকেল গাছের মাথায় ঝুলন্ত অবস্থায় মৃত্যু বরণ করেন। 

ঘটনাটি স্থানীয়রা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নারিকেল গাছ থেকে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিয়ে যায় বাড়িতে। এ বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যু দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ ওই কর্মকর্তা।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর