নিখোঁজের একদিন পর যমুনায় মিলল ২ শিশুর মরদেহ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নদীর জোত পাড়ায় এলাকা থেকে নৌ পুলিশের সহযোগীতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো- কুরকি গ্রামের মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লার ছেলে হযরত আলী (৭) ও তার ছোট ভাই জাহাঙ্গীর মোল্লার মেয়ে জান্নাতি (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

মৃত শিশুদের পরিবার ও পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে তাঁদের দাদা আব্দুর রহিম মোল্লা যমুনা নদীতে গোসল করতে যান। তাঁর সঙ্গে যায় শিশু হযরত আলী ও জান্নাতি। একপর্যায়ে দাদার অগোচরে তারা যমুনায় তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপর আজ সকালে নদীর জোত পাড়া এলাকা থেকে নৌ পুলিশের সহযোগীতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। ওসি বলেন, বুধবার বিকেলে যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই দুই শিশু। আজ তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর