রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নাইস পারভীন (২৮)। তিনি চৌজা উত্তরপাড়া গ্রামের একরামুল হকের স্ত্রী ও এক সন্তানের মা।

ঘটনার পর থেকে নিহতের স্বামী অভিযুক্ত একরামুল হক ও তার বড়ভাই আবদুল মালেক গা ঢাকা দিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা কফিল উদ্দিন মোল্লা বলেন, ‘মেয়ে নাইস পারভীনকে প্রায় ১১ বছর আগে চৌজা উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে একরামুল হকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় জামাই একরামুল হক মেয়ে নাইসকে নির্যাতন করে আসছিল। এসব বিরোধের জের ধরে মেয়েকে পিটিয়ে হত্যা করেছে জামাই একরামুল ও তার পরিবারের লোকজন।’

অভিযুক্ত একরামুল হকের প্রতিবেশী মজের আলী বলেন, ‘দুপুরের রান্না করতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে একরামুল তার স্ত্রীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী নাইস পারভীন জ্ঞান হারিয়ে ফেলেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত নাইস পারভীনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর