বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগকর্মীসহ ২ জনকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ এএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগকর্মী সাগর হোসেন তালুকদার (২৯) ও তাঁর সহযোগী মো. স্বপনকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় মুক্তার হোসেন নামের তাঁর আরেক সহযোগীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। উপজেলার শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় আজ রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত সাগরের বিরুদ্ধে হত্যাসহ ডজন খানেক মামলা রয়েছে। তিনি এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে অভিযোগ রয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে সাগর ও স্বপন হত্যা করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে জড়িত ছিলেন অন্তত ১৫-২০ জন। সাগর, স্বপন ও মুক্তার মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় ছোট মন্ডলপাড়ায় একটি মুরগির খামারের সামনে এলে দুর্বৃত্তরা তাদের এলোপাথাড়ি কোপাতে শুরু করে।

পুলিশ জানায়, নিহত সাগর ডজন খানেক মামলার আসামি। স্বপনও একাধিক মামলার আসামি। পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন বলেন, সাগর ও স্বপনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়া মেডিকেলে নেওয়া হয়। এসময় পুলিশ, সেনাবাহিনীর সদসস্যরা হাসপাতালে অবস্থান করছিলেন। শাজাহানপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সাগর তালুকদার। বাড়ি নির্মাণ, জমি কেনা থেকে ব্যবসা সবকিছুতেই চাঁদা দিতে হতো সাগরকে। তার অর্ধশতাধিক সদস্যের একটি বাহিনী আছে।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর সাবরুল বাজার থেকে মোটরসাইকেলে বগুড়া শহরে যাওয়ার পথে মাথাইলচাপড় এলাকায় কলেজশিক্ষক ও আওয়ামী লীগের নেতা শাহজালাল তালুকদার পারভেজকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। কারাগারে থেকে এ হত্যাকাণ্ডের নেপথ্যে কলকাঠি নাড়ার অভিযোগে সাগর হোসেনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়। দুটি হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজীসহ সাগর অন্তত ১২টি মামলার আসামি ছিলেন। অভিযোগ রয়েছে, শাবরুল বাজারের মাছ ব্যবসায়ী মেহেদী হাসান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়েছিল তিনি।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর