নওগাঁর মান্দায় শত্রুতার বলি পেয়ারা বাগান

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৮:২১ পিএম

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে একটি পেয়ারা বাগান কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকাল ও গত বুধবার দুপুরে দুই দফায় পেয়ারা বাগানটির অর্ধশতাধিক কলা গাছসহ অন্তত ৫০ হাজার টাকার আঁখ কেটে নষ্ট করা হয়েছে। বাগান মালিকের দাবি, এতে তাঁর ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী হামিদুর রহমান চকদার বলেন, ‘শ্রীরামপুর মৌজায় পৈত্রিক ও কবলামুলে পাওয়া ৫২ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ–দখল করে আসছি। এর মধ্যে প্রতিপক্ষ আব্দুল কুদ্দুস গংরা ২৭ শতক সম্পত্তি দাবি করলে বিরোধ শুরু হয়। এ নিয়ে নওগাঁ আদালতে একাধিক মামলা চলছে।’

হামিদুর রহমান চকদার আরও বলেন, ‘গত বুধবার ১০৭ ধারার একটি মমলার হাজিরা দিতে পরিবারের সবাই নওগাঁ আদালতে ছিলাম। আমরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা ভাড়াটিয়া লোকজন নিয়ে বিবাদমান সম্পত্তির অন্তত ৪৫০টি ফলন্ত পেয়ারা গাছ কেটে সাবাড় করে দেয়।’

‘আজ শুক্রবার সকাল ১০টার দিকে দ্বিতীয় দফায় ওই সম্পত্তির দুই ধারে লাগানো অর্ধশতাধিক কলাগাছ ও অন্তত ৫০ হাজার টাকার আঁখ কেটে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।’ যোগ করেন বাগানের মালিক হামিদ।

জানতে চাইলে অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, ‘বিবাদমান সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে। তা না দিয়ে প্রতিপক্ষের হামিদুর রহমান পুরো সম্পত্তিই ভোগদখল করছে। তাই সম্পত্তির দখল নিতে পেয়ারা বাগান কেটে ফেলা হয়েছে।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘বাগানের গাছ কাটার বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর