চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩৯ এএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দীন।

নিহতরা হলেন- ভোলাহাট উাপজেলার দুর্গাপুরের হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৫) ও ইয়াকুব আলী (২২)।

ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দীন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বড়গাছী-রহনপুর সড়কের কলমুগড়া এলাকায় ডাকাতের কবলে পড়ে কয়েকজন ভ্যানযাত্রী। ডাকাতদলের সদস্যরা ভ্যানযাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে যান আলমগীর ও ইয়াকুব। এ সময় উত্তেজিত জনতা তাঁদের গাছ থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে।

ওসি মো. শাহিনুর রহমান বলেন, ভ্যানযাত্রীদের কাছ থেকে টাকা ও দামি জিনিস ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা দুইজনকে মারধর করে। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ জড়ো হয়ে ওই দুইজনকে গণপিটুনি দেয়।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থাগ্রহণও প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
লোডিং...

এলাকার খবর