চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতাকে ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১০:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে। রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানের বিরুদ্ধে আদলতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ সন্ধ্যায় গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক  আবুল কালাম আজাদের নেতৃত্বে সাদা পোশাকের ৮ সদস্য তাঁকে গ্রেপ্তার করতে যায়। এ সময় অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়। 

হামলায় ৫ পুলিশ সদস্য ও তাদের বহনকারী সিএনজিচালিত থ্রি-হুইলারের চালক আহত হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। আহত উপ–পরিদর্শক আবুল কালাম আজাদ ও কন্সটেবল আব্দুর রব, শামীম, মানিক গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আরেকজন পুলিশ কন্সটেবল ও সিএনজি চালক চিকিৎসা নেয় একটি বেসরকারি ক্লিনিকে।

পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘৫ পুলিশ সদস্যের মধ্যে দুজন বেশি আহত হয়েছে। বাকি তিনজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে শেষ পর্যন্ত ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘ওই আওয়ামী লীগ নেতার সহযোগীরাই হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে বিষয়টির অধিকতর তদন্ত করা হবে।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর