চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ২১ 

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২:৪২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এরপর রাতেই ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। মিন্টু রহমানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। 

হামলায় ৫ পুলিশ সদস্য, তাদের বহনকারী সিএনজিচালিত থ্রি-হুইলারের চালক আহত হন। আহতরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ সুপার রেজাউল করিম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর