দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে আহত ৪, আটক ৬

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে অন্তত ৪ জন আহত হয়েছেন। এ সময় ৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ । 

রোববার বিকেলে উপজেলার রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশন এলাকার রজব আলীর সঙ্গে তাঁর ভাগ্নে জসিম উদ্দীন জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে বিকেলে রজবের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কিছু লোকজন এসে জসিমের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে এলাকাবাসী জসিমের পক্ষ নিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৪-৫টি  ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং উভয়পক্ষ একে অন্যের দিকে রেললাইনের পাথর ছোঁড়াছুঁড়ি করে। এতে কমপক্ষে ৪ জন আহত হন। জ্বালিয়ে দেওয়া হয় ৫টি মোটরসাইকেল।
 
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর