খাস জমির দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত আব্দুস সাত্তার বেগপুরের মৃত মঞ্জুর হোসেনের ছেলে। গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।
 
ওসি জানান, দুপুরে উপজেলার বেগপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ইসলাম গ্রুপ ও সাইদুর রহমান গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। আতহদের মধ্যে ৬ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮ টার দিকে মারা যান আব্দুস সাত্তার। তিনি রফিকুল ইসলাম গ্রুপের সমর্থক ছিলেন।

ওসি খায়রুল বাসার আরও বলেন, ঘটনার পর এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর