সংখ্যালঘুদের কেউ অত্যাচার করতে পারবে না: বিএনপি নেতা টুকু 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

বিএনপি সবসময় সংখ্যালঘুদের রক্ষা করেছে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তাদের কেউ অত্যাচার করতে পারবে না। বুধবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জের এক জনসভায় এ কথা বলেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলার নিমগাছী অনার্স কলেজ মাঠ চত্বরে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপি এই জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন টুকু।

বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে। বিএনপি সবসময় সংখ্যা লঘুদের রক্ষা করে। আমাদের নবী (সা.) বলেছেন, তোমরা সংখ্যালঘুদের অত্যাচার করবে না। তারা আমাদের আমানত। তাই তাদের কেউ অত্যাচার করতে পারবে না।’

প্রধান অতিথির বক্তৃতায় টুকু আরও বলেন, ‘আওয়ামী লীগের লোক সারাদেশে ছড়িয়ে গেছে। আওয়ামী লীগ সারা জীবন রাজনীতি করেও আমাদের আর অধিকার হরণ করতে পারবে না। আমাদের যত নির্যাতন করেছে, তত কর্মী বেড়েছে। আমি মনে করেছিলাম আমাদের আর নতুন লোক আসবে না। এখন দেখি কর্মী দিয়ে দেশ ভরে গেছে। শহীদ জিয়াউর রহমান গণমানুষের মানুষের দল হিসেবে বিএনপিকে রেখে গেছে। বিএনপি জনগণের কাছে ওয়াদা করেছে। আমরা জনগণকে নিয়েই ক্ষমতায় আসব। জনগণের টাকা শেখ হাসিনার পরিবার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে চলে গেছে। এখনো যুদ্ধ শেষ হয়নি। হাসিনা ভরতে বসে ষড়যন্ত্র করে চলেছে।’ 

জনসভায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ–৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ। এ সময় রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিএনপি ও অঙ্গসহযোগী নেতারা ও হাজার হাজার সমর্থকেরা উপস্থিত ছিল।

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
লোডিং...

এলাকার খবর