জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টা জেলার আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রাম ও ক্ষেতলাল উপজেলার ফাসীতলা গ্রামে অভিযান চিলিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ময়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের হেলাল প্রামানিকের ছেলে নয়ন প্রামানিক (২৮), ক্ষেতলাল উপজেলার ফাসীতলা গ্রামের মজনু মন্ডলের ছেলে সুজন মন্ডল (২৮)।

ওসি ময়নুল ইসলাম বলেন, আক্কেলপুর উপজেলার কেচের মোড় নামক স্থানে একটি ছ’মিলসহ জেলার কৃষি মাঠে সেচ কাজে ব্যবহৃত কয়েকটি বৈদ্যুতিক সংযোগকৃত গভীর নলকূপ থেকে ট্রান্সফরমার চুরির অভিযোগ পুলিশের কাছে রয়েছে। এ ব্যপারে গোয়েন্দা সূত্রে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের অভিযানে গতকাল বুধবার ভোর রাতে প্রথমে নয়নকে তার বাড়িতে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোর রাতে সুজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর