সিরাজগঞ্জে ডাচ–বাংলা ব্যাংক এজেন্টের ২৮ লাখ টাকা ছিনতাই  

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

সিরাজগঞ্জে ডাচ–বাংলা ব্যাংকের উল্লাপাড়া এজেন্টের দুই কর্মচারীকে অপহরণ করে ২৮ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। অপহৃতদের উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তা থেকে মাইক্রোবাসে ওই দুজনকে তুলে নিয়েছিল অপহরণকারীরা।

অপহৃতরা হলেন– উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। দুজনই এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী।

ডাচ–বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন, ‘ঘটনার সময় একটি ব্যাগে করে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে তার কর্মচারী মেরাজ ও মামুন উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে তাদের গতিরোধ করে। ৫ থেকে ৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।’

মীর বাবু আরও বলেন, ‘মোটরসাইকেলটি রাস্তার পাশেই পড়ে ছিল। বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে জানিয়েছি।’ 

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা ঘটনার তদন্ত শুরু করি। ডাচ–বাংলা ব্যাংকের অপহৃত দুই কর্মচারীকে উদ্ধারে অভিযান চালাই। পরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিয়ামতপুর থেকে অপহৃত দুই কর্মচারীকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই কর্মচারীকে থানায় নিয়ে আসা হয়েছে।’

পুলিশ পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে অপহরণকারীরা টাকা নিয়ে তাদের দুজনকে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। অপহৃত দুজনই সুস্থ আছে। অপহরণকারী চক্রকে ধরতে অভিযান চলবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর