চাঁপাইনবাবগঞ্জে ২ কিশোর হত্যায় মামলা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছুরিকাঘাতে দুই কিশোর হত্যার ঘটনায় একটি মামলা করা হয়েছে। বুধবার রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে মামলাটি করেন। হত্যাকাণ্ডের পর আটক দুইজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নাচোল থানার ওসি আরও জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও সাত থেকে আট জনকে আসামি করা হয়েছে। মামলার পর মল্লিকপুরের আজিজুল হক ও মো. তাসিম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুইজনকে মঙ্গলবার রাতেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে এরইমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।
 
এর আগে, দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, মল্লিকপুরের আব্দুস সালাম ও শাহীন আলীর মধ্যে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারা যায় মাসুদ ও রায়হান।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর