সিরাজগঞ্জে ক্ষতিগ্রস্ত অডিটোরিয়াম থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার একটি ক্ষতিগ্রস্ত অডিটোরিয়ামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলা সদরে অবস্থিত শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাবু মিয়া (৩৫) উপজেলার উদগাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘শুক্রবার দুপুরে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত অডিটোরিয়ামের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে যুবক বাবু মিয়া অডিটোরিয়ামের ভেতরে ক্ষতিগ্রস্ত লোহা ও অন্যান্য সামগ্রী চুরি করতে গিয়েছিল। সেখানে ওপর থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত ও নাক দিয়ে রক্ত বের হওয়ায় কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

ওসি আরও বলেন, ‘সরকার পতনের পর ৬ আগস্ট বিক্ষুব্ধ জনতা উপজেলা সদরে অবস্থিত শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে অডিটোরিয়ামটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাবু মিয়া ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন। শুক্রবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর