চাঁপাইনবাবগঞ্জে ফল কাটা ছুরি দিয়ে ২ জনকে হত্যা, আদালতে প্রধান আসামি

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মাসুদ রানা ও রায়হান আলী হত্যা মামলার প্রধান আসামি শাহিন রেজাসহ (২২) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। 

আজ রোববার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। এসময় পুলিশ সুপার দাবি করেন, শাহীন একাই ফল কাটার ছুরি দিয়ে দুইজনকে হত্যা ও চারজনকে জখম করেন। শাহীন আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার হওয়া প্রধান আসামি শাহিন রেজা বাহির মল্লিকপুরের তোফজুল হকের ছেলে। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন মামলার ৭ নম্বর আসামি আব্দুস সামাদ (৩০)। তিনি বাহির মল্লিকপুরের আতাউর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে প্রধান আসামি শাহিন রেজাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার হন আসামি সামাদ আলী। চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি শাহীন আকন্দ ও এসআই ফয়সাল হাসানের নেতৃত্বে একটি দল তাদের গ্রেপ্তার করে। পরে শাহিনের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়। 

পুলিশ সুপার রেজাউল করীম জানান, ঘটনার দিন একটি অনুষ্ঠানে শাহিনের ভাতিজার সঙ্গে হতাহতদের তর্কাতর্কি হয়। এর জের ধরে শাহিন ঘটনাস্থলে যান এবং বাগবিতণ্ডার একপর্যায়ে তাঁর কাছে থাকা ফল কাটার একটি ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। এতে দুইজন নিহত ও চারজন আহত হন। 

তবে একজন ব্যক্তি সাধারণ একটি ছুরি দিয়ে কীভাবে দুইজনকে হত্যা ও চারজনকে জখম করল- এমন প্রশ্নের জবাবে রেজাউল করীম বলেন, ‘বিষয়টি আমরাও তদন্ত করে দেখছি। গ্রেপ্তার হওয়া আসামি যা বলেছেন আমরা আপাতত সেটাই আপনাদের জানালাম।’

হতাহতের ঘটনাটিকে আবারও অরাজনৈতিক উল্লেখ করে পুলিশ সুপার জানান, একটি পক্ষ এটিকে রাজনৈতিক রূপ দিতে চেয়েছিলেন। কিন্তু হতাহতদের পরিবারের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখায় সেটি ব্যর্থ হয়েছে। মামলার প্রধান আসামি শাহীন শনিবার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তাঁর জবানবন্দি রেকর্ড করেন।

গত ১৭ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হন আরও চারজন। নিহতদের ছাত্রলীগের নেতা দাবি করে রাতেই আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজে দাবি করা হয়, ‘জয় বাংলা স্লোগান’ লেখার কারণে হত্যা করা হয়েছে তাদের। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকগুলো ফটোকার্ড ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। ফলে দেশব্যাপী আলোচিত হয় এ হত্যাকাণ্ড। ওই ঘটনায় ১৮ ডিসেম্বর মাসুদ রানার বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর