সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলামকে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-৪ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন।

সিরাজগঞ্জ জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. হাদিউজ্জামান শেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের সকালে উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলাম অফিস থেকে বের হয়ে বাড়াবিল গ্রামের কিস্তির টাকা উত্তোলন করতে যান। পরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করে বাড়াবিল বড় ব্রিজের পাশে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় আসামিরা ৩টি মোটরসাইকেলে এসে আশরাফুল ইসলামকে পিস্তল মাথায় ঠেকিয়ে কিলঘুষি মেরে টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে আসামিদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এই ঘটনায় শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক কে. এম রাকিবুল হুদা আসামিদের হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর