নাটোরে দেয়ালে লেখা ‘জয় বাংলা’ স্লোগান মুছে দিল ছাত্রদল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম

নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন দেয়ালে দেয়ালে লিখা ‘জয় বাংলা’ স্লোগান কালো কালি দিয়ে মুছে দিল ছাত্রদলের নেতা-কর্মীরা। তবে কে বা কারা এসব স্লোগান লিখেছে তা জানা যায়নি। বিষয়টি জানাজানি হলে আজ শনিবার দুপুরের পর থেকে দেয়ালে লেখা স্লোগান কালো কালি দিয়ে মুছে দেয় উপজেলার মাধনগর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা। 

রাতের অন্ধকারে উপজেলা মাধনগর বাজার, মাধনগর ডিগ্রি কলেজ, এস আই উচ্চ বিদ্যালয়, বাজেহালতি ব্রিজ, আনিচ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকার দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয় বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় ভবনের দেয়ালে লাল আর কালো কালিতে এসব স্লোগান লেখা হয়। দুপুর থেকে লেখাগুলো নজরে আসে এলাকাবাসীর।  

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যায়। এর পর থেকে প্রকাশ্যে বা গোপনে তাদের কোনো তৎপরতা চোখে পড়েনি। এই দেয়াল লিখনের মাধ্যমে তাদের তৎপরতা সামনে এল।

মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন বলেন, ‘দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে, শান্ত নাটোরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। আমরা তা হতে দেব না।’

মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এসব দেয়াল লিখনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি আমাদের নজরে আসার পর ছাত্রদলের পক্ষ থেকে তা মুছে দিয়েছি।’ এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মাধনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকেরা রাতের বেলায় দেয়াল লিখন দিয়ে আতঙ্কের সৃষ্টি করেছে। প্রসাশনের কাছে দাবি তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।’

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, যারা রাতের অন্ধকারে এ কাজ করেছে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। দ্রুত তাদের শনাক্ত করা হবে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর