নওগাঁয় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, আটক ১

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম

নওগাঁর মান্দায় বিবাদপূর্ণ জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে। অন্যদিকে অভিযুক্তরা হলেন- নিহত জামুর আপন চাচা আবুল কাসেম মন্ডল (৬৫) ও চাচাতো ভাই আব্দুল মতিন (৩৩)। এদের মধ্যে আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।

চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, অভিযুক্ত আবুল কাসেম মন্ডলের সঙ্গে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার বিলের বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন অভিযুক্ত আবুল কাসেম। এ নিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চাচা আবুল কাসেম লাঠি দিয়ে ভাতিজা জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জামুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর