সিরাজগঞ্জের স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৪ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে আটক করেছে পুলিশ। 

উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আশরাফুল ইসলাম সোহাগ এক বছর আগে পার্শ্ববর্তী  উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে রোমানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাদের মধ্যে কলহ ও ঝগড়া বিবাদ লেগে থাকত। গতকাল বুধবার রাতে উভয়ের মধ্যে আবারো ঝগড়া লাগে। একপর্যায়ে স্বামী  সোহাগ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলের স্ত্রী রোমানা নিহত হন। 

ওসি আরও জানান, খবর পেয়ে শাহজাদপুর থানা-পুলিশ আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর