সিরাজগঞ্জে ভিজিএফ’এর চাল চুরির অভিযোগে ইউপি সচিব গ্রেপ্তার 

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৮:৪১ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিজিএফ’এর চাল চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বাঙালা ইউনিয়নে গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঈদ উপলক্ষ্যে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’এর চাল বিতরণ করা হয়। অভিযোগ উঠেছে, ডিজিএফ’এর ১৬ বস্তা (৮০০ কেজি) চাল ইউনিয়ন পরিষদের কক্ষ থেকে পাওয়া গেছে।

জানা যায়, ঈদ উপলক্ষ্যে স্লিপের মাধ্যমে ২ হাজার ৪৮৩ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করার কথা থাকলে এর মধ্যে ২২৩ জন সুবিধাভোগী চাল পাননি। পরবর্তী ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয় চাল ফুরিয়ে গেছে। বিষয়টি নিয়ে স্লিপধারী হতদরিদ্র মানুষের সাথে ইউনিয়ন পরিষদ সচিব হেলাল উদ্দিনের বাকবিতণ্ডার হয়। একপর্যায়ে বাঙালা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সহায়তায় পরিষদের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২টি কক্ষ থেকে সাদা বস্তা ভর্তি ৮০০ কেজি চাল পাওয়া যায়। অভিযোগ উঠেছে ২ হাজার ২০০ কেজি চাল এর মধ্যে ৮০০ কেজি পাওয়া গেলেও ইউপি সচিব হেলাল উদ্দিন আগেই ১ হাজার ৪০০ কেজি চাল সরিয়ে ফেলেছেন। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর ইসলাম মগুল বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় উদ্ধারকৃত চাল এবং ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিনকে থানায় নিয়ে আসে। 

বাঙলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল বলেন, ২২৩ জন স্লিপধারী হতদরিদ্র চাল না পাওয়া ইউনিয়ন প্রশাসকের সহায়তায় পরিষদের কক্ষগুলো তল্লাশি করে ৮০০ কেজি চাল পাওয়া যায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় ইউপি সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চাল থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া ইউপি সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর