ডিসির পুরাতন বাংলো থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০২:১৯ পিএম

নাটোরে জেলা প্রশাসকের (ডিসি) পুরাতন ডাক বাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন প্রার্থীর প্রতীকে সিল মারা ব্যালট ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের প্রতিনিধি নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাসেদুল ইসলাম ঘটনার।

ডাক বাংলোর ভেতরে বাঁশঝাড়ের নিচের একটি গর্ত থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যের তথ্যের ভিত্তিতে শহরের কান্দিভিটা এলাকায় জেলা প্রশাসকের ডাক বাংলোর ভেতরে বাঁশঝাড়ের নিচের একটি গর্ত থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। 

এনডিসি রাসেদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের পুরাতন বাংলোর ভিতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিপুল সংখ্যক ব্যালট পেপার উদ্ধার করে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারগুলোর ধ্বংসের জন্য ডিসির বাংলোতে আনা হয়েছিল। 

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর