জয়পুরহাটে প্রি-পেইড গ্রাহকদের ভোগান্তি, বিদ্যুৎ অফিস ঘেড়াও

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৬:১০ পিএম

জয়পুরহাটে বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে প্রি-পেইড মিটারের প্রায় দুইশ গ্রাহকের সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার অভিযোগ তুলে স্থানীয় নেসকো বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রাহকেরা। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই অফিস ঘেরাও করে রাখেন তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেসকো কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটি ও কারিগরি ক্রটির কারণে এমন সমস্যা হয়েছে। 

এ নিয়ে কথা হয় জয়পুরহাট জেলা শহরের চিত্রাপাড়া এলাকার রকিব, হাড়াইল এলাকার তাজুল ইসলাম, সদর রাস্তার বাটার মোড় এলাকার ব্যবসায়ী শিপন হোসেনসহ ভুক্তভোগী গ্রাহকেরা সঙ্গে। গ্রাহকদের অভিযোগ, ঈদের কয়েক দিন আগে থেকে প্রি-পেইড মিটারে টাকা রিচার্জ করেছেন। কিন্তু সেই টাকা যোগ হয়নি। পরে গ্রাহকেরা নেসকো অফিসে গেলে কর্তৃপক্ষ বিষয়টি সমাধান না করে ৬ এপ্রিল টোকেন নিয়ে অফিসে আসতে বলেন। এ অবস্থায় ৬ এপ্রিল সকাল থেকেই অনেক গ্রাহকের বিদ্যুৎসংযোগ বন্ধ হয়ে যায়। পরে তারা নেসকো অফিসে গেলে হট্টগোলের সৃষ্টি হয় এবং অফিস ঘেরাও করে রাখে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর গাফিলতির বিষয়টি অস্বীকার করে বলেন, প্রায় দেড় শতাধিক গ্রাহকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হলেও দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, বিক্ষুব্ধ গ্রাহকেরা নেসকো অফিস ঘেড়াও করেছেন- এমন খবর পেয়ে  পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নেসকো অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর