চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সুরক্ষায় বাড়ল বিজিবির ২ বিওপি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আরও দুটি বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর ও খড়কপুর সীমান্তে বিওপি দুটিতে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।

বিউগলের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপি দুটির উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াসহ অন্যরা। উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার দুই বিওপিতে দুটি আম গাছ রোপণ করেন।

বিজিবির ৫৯ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি বিওপি দুটির নির্মাণকাজ শুরু হয়। অবকাঠামো নির্মাণ জনবল পদায়নের পর আজ (৮ এপ্রিল) থেকে অপারেশনাল কার্যক্রম শুরু হলো। বিওপি না থাকায় এতদিন বিজিবি টহল পরিচালনা ও চোরাচালান দমন কষ্টসাধ্য ছিল। নতুন করে বিওপি স্থাপনের পর সীমান্ত এলাকায় আরও বেশি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি সদস্যরা সব সময় তাদের ওপর অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  লালমাই থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
লোডিং...

এলাকার খবর