জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেত্রীর ছেলে গ্রেপ্তার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বেহেস্তী রহমান ঈদ জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা জয়পুরহাট জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী ও তাঁর সাবেক স্বামী জয়পুরহাট ট্রাক শ্রমিক নেতা আনিসুর রহমানের ছেলে। পরে আনিসুর রহমানের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে সাবিনা চৌধুরী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলীকে বিয়ে করেন।

পুলিশ ও মামলা সূত্রের বরাতে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, ‘প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক তরুণীর সাথে ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করেন ঈদ। একই সাথে ঈদ অন্য মেয়ের সাথেও প্রেম করতেন। বিষয়টি জানার পর দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়। গত ৫ জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয়। এরপর ঈদ ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।’

এসআই ফারুক আরও বলেন, ‘এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে ঈদ ওই মেয়েকে ফোন করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বললে মেয়েটি তাতে অসম্মতি জানান। এরই এক পর্যায়ে গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই মেয়ে বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেন।’

এসআই জানান, এ ঘটনায় বেহেস্তী রহমান ঈদকে র‍্যাব ঢাকায় গ্রেপ্তার করার পর গতকাল বুধবার রাতে পুলিশ তাকে জয়পুরহাটে নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আজ বিকেলে তাকে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে সন্ধ্যায় ঈদকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর