নওগাঁয় দুদকের অভিযানে মিলল কাজের অসংগতি, অস্বীকার প্রকৌশলীর

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পিএম

অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় রাস্তার কাজে অসংগতি পাওয়া গেছে বলে জানান দুদক কর্মকর্তা। অন্যদিকে অভিযোগের কোনো সত্যতা মেলেনি বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী।

আজ মঙ্গলবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দুদকের সদস্যরা নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী কার্যালয় থেকে চলমান কিছু প্রকল্পের ফাইলপত্র তল্লাশি করেন। পরে সুনির্দিষ্ট অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাওয়ায় সদর উপজেলার দুইটি রাস্তার কাজ পরিদর্শন করেন। এসময় কাজের কিছু অসংগতি পান তাঁরা।

অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা সাংবাদিকদের বলেন, ‘রাস্তার কাজে নিম্ন মানের ইট, খোয়া, বালু ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে দুইটি চলমান কাজ পরিদর্শন করা হয়। পরে রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে রাস্তার প্রশস্তকরণ ও গভীরতা শিডিউল অনুযায়ী পাওয়া যায়নি। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও রেকর্ডপত্র ও তথ্য সংগ্রহ করেছি। পরবর্তীতে তথ্য পর্যালোচনা করে আইনি সুপারিশসহ কমিশনে পাঠানো হবে।’

এ বিষয়ে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দুদকের সদস্যরা এসে সদর উপজেলা দুটি রাস্তার কাজের নথিপত্র চাইলে তাদের ফটোকপি করে দেওয়া হয়। পরে রাস্তা দুটি পরিদর্শন করলে অভিযোগের কোনো সত্যতা মেলেনি।’

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর