জয়পুরহাটে তেলবাহী বগি লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ২২ মে ২০২৫, ১২:৩৮ পিএম

জয়পুরহাটে তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। পরে ক্রেনের সাহায্যে তেলবাহী ট্যাংকারের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়। এ ঘটনার ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে গতকাল বুধবার রাতে পার্বতীপুর-সান্তাহার রেলপথের জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-খুলনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ও মালবাহী কয়েকটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।  

বাংলাদেশ রেলওয়ের পরিবহন বাণিজ্যিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

এই কর্মকর্তা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি তেলবোঝাই ট্রেন জয়পুরহাট স্টেশন অতিক্রম করে পুরানাপৈল এলাকায় পৌঁছালে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এবং পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য পার্বতীপুর থেকে উদ্ধারকারী ক্রেন আনা হয়। সাত ঘণ্টার চেষ্টায় বগি উদ্ধারের পর সকাল থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর