পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনর্বহালের দাবি

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম

পাঁচ টাকার নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে দুটি রাজনৈতিক দলের নওগাঁ জেলার মান্দা উপজেলার স্থানীয় নেতাকর্মীরা। মান্দা উপজেলা বিএনপি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশের পর অর্থ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।

পাঁচ টাকার নোটে কুসুম্বা শাহী মসজিদের ছবি বহালের একই দাবিতে পৃথকভাবে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা কমিটি।

বিক্ষোভ সমাবেশে মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের ও শামশুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল ও আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তালহা জুবায়ের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘কুসুম্বা মসজিদ আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতো। এ ধরনের সিদ্ধান্ত দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের শামিল। অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহাল করতে হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

এ বিষয়ে গ্রামবাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক আশরাফুল হক পলাশ বলেন, ‘কুসুম্বা মসজিদ নিয়ে আমি অনেক গবেষণা করেছি। এ বিষয়ে আমার সম্পাদনায় একাধিক বইও প্রকাশিত হয়েছে। কুসুম্বা মসজিদ শুধু স্থাপত্য নিদর্শনই নয়, এটি একটি ঐতিহাসিক পরিচয় বহন করে। নতুন নোটে তা না থাকায় হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর