সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে লুটপাট

আপডেট : ০৭ জুন ২০২৫, ০২:৫৪ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে ঈদুল আজহার রাতে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় নগদ দুই লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ৬০ ভরি রুপা, জমির দলিলপত্র ও কাপড় লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

গতকাল শুক্রবার রাতে উপজেলার দেশী গ্রাম ইউনিয়নের মাঝ দক্ষিণা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে। ওই বাড়িতে তাঁর স্ত্রী একাই বসবাস করেন। ঘটনার সময় তিনি ঈদুল আজহা পালন করতে ঢাকায় অবস্থানরত দুই মেয়ের কাছে ছিলেন।

লায়লা খলিল বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর থেকে আমি সাধারণত একাই এই বাড়িতেই অবস্থান করি। দুই মেয়ে ঢাকায় কর্মসূত্রে থাকে। মেয়েদের সঙ্গে ঈদ করতে বাড়ি তালাবদ্ধ করে গতকাল আমি ঢাকায় আসি। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একটি সশস্ত্র ডাকাত দল তার বাড়ির ঘরের দরজা ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা লুটপাট চালায়। এ সময় বাড়িতে রাখা নগর দুই লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ৬০ ভরি রৌপ্য, জমির কাগজপত্র ও জামা-কাপড় ডাকাতি করে নিয়ে যায়।’

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘এটা ডাকাতি নয় চুরি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
লোডিং...

এলাকার খবর