রবীন্দ্র কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৩৯ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে কাছারি বাড়ির মূল ফটকে এই নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। 

কর্তৃপক্ষের বরাত দিয়ে নোটিশে লেখা হয়েছে, ‘এতদ্বারা সকল দর্শনার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত রবীন্দ্র কাছারি বাড়ি, শাহজাদপুর অনির্দিষ্টকালের জন্য সকলের পরিদর্শনের জন্য বন্ধ থাকবে। দর্শনার্থীদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এরআগে, মঙ্গলবার দুপুরে হামলা ও ভাঙচুর হওয়ার পরপরই কাছারি বাড়িতে তালা লাগিয়ে কর্মচারী–কর্মকর্তারা নিরাপদ স্থানে চলে যায়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৮ জুন বিকেলে এক দর্শনার্থীর সঙ্গে কাছারি বাড়ির কর্মচারীর হাতাহাতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে কাস্টোডিয়ানসহ কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজাদপুরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। ওই মিছিল থেকেই কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। 

এদিকে, এই ঘটনার পরপরই কাছারি বাড়ি পরিদর্শন করে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর