দুধের চেয়ে গোখাদ্যের দাম যেন বেশি না হয়: ফরিদা আখতার

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৮:৫৯ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে খামারিদের দুধের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দুধের চেয়ে কোনোক্রমেই যেন গোখাদ্যের দাম বেশি না হয়। খামারিরা অনেক কষ্ট করে পশু লালন পালন করে। যদি দুধের দাম ঠিকমতো না পান, তাহলে কোনো স্বার্থকতা থাকে না। তাই খামারিদের কথা চিন্তা করে এবং গোখাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে।’

আজ শনিবার বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বাথান এলাকায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এলডিডিপি পিজি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি খামারিদের উদ্দেশে বলেন, ‘পাবনা-সিরাজগঞ্জ এলাকায় দেশের সবচেয়ে বেশি পশু পালন করা হয়। দেশ ও দেশের বাইরে মাংস ও দুধের চাহিদা পুরণ হয় এই অঞ্চল থেকে। তাই এই অঞ্চলের পশু যেন খোড়া এবং জ্বরা রোগ থেকে মুক্ত থাকে তার জন্য ভ্যাকশিন সংগ্রহ করতে হবে। আর ভ্যাকশিন সরবরাহ করা সরকারের দায়িত্ব। এটা কোনো দয়া নয় বরং খামারিদের এটা অধিকার। খামারিরা তাদের অধিকার আদায় করে নেবে। তাহলে সারা দুনিয়াকে বলা যাবে- এই অঞ্চলের পশু সুস্থ এবং এর মাংস ও দুধ উৎকৃষ্ট মানের।’

প্রধান অতিথি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের বড় বড় রাজনৈতিক দল যা করতে পারেনি তা আমাদের দেশের ছোট ছোট ছেলে-মেয়েরা করে দেখিয়েছে। তাই আগে কি হয়েছে, তা নিয়ে হিনমন্যতায় না ভুগে আপনারা আপনাদের অধিকার আদায় করে নেবেন।’

খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. সোনালী খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, সম্প্রসারণ পরিচালক ডা. শামসুন্নাহার আহম্মদ, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. জসিম উদ্দিন, রাজশাহী বিভাগীয় পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ, ফারজানা মিমিসহ প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি খামারিদের মাঝে দুগ্ধ সংগ্রহের সরঞ্জাম ও খামারিদের মিটিংয়ের জন্য চেয়ার উপহার দেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর