‘নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে’

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম

নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে, সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।

আজ শনিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, ‘ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাই এরই মধ্যে চারজনকে আটক করা হয়েছে। জড়িতদের প্রত্যেকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। পুলিশকে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। সামনে নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে।’

নির্বাচনে প্রশাসনের কেউ যেন কোনো প্রকার হস্তক্ষেপ করতে না পারে, সুষ্ঠু নির্বাচনে সার্বিক প্রস্তুতি নেওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।

উপ-প্রেস সচিব বলেন, নির্বাচনে প্রতিটি বুথে পর্যাপ্ত সংখ্যক পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন করা হবে। নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোনো সংবাদকর্মী যেন প্রশাসন থেকে শুরু করে কোনো রাজনৈতিক নেতাদের হয়রানির শিকার না হয়, এ কারণে একটি পৃথক সেল গঠন করা হবে। কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর