সিরাজগঞ্জে কাঁঠাল-মুড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু 

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:১৭ এএম

সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল ও মুড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হলো- বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪)। সম্পর্কে আপন ভাই-বোন। তাদের বাবা নুরুল হক স্থানীয় তাঁত কারখানায় শ্রমিকের কাজ করেন। 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাঠাল-মুড়ি খায় শিশু বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। তবে খাওয়ার কিছুক্ষণের মধ্যে পর্যায়ক্রমে দুই শিশুই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভাই-বোনকে মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব স্থানীয় পারিবারিক কবরস্থানে দুই শিশুর মরদেহ দাফন করা হয়।

স্থানীয় এক যুবক বলেন, তিন দিন আগে শিশু দুটির নানাবাড়ি থেকে একটি কাঁঠাল নিয়ে আসে। ওই দিনই তারা কাঁঠালটি ভেঙে খায় আর কিছু রোয়া থেকে যায়, যা দুই দিন পর তারা দুই-ভাই বোন খায়। এর পরই তারা অসুস্থ হয়ে যায়। 

আরেক প্রতিবেশী জানান, শিশু দুটি কাঁঠাল খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার মা কান্নাকাটি শুরু করেন। এরপর তারা শিশু দুটিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রথমে মেয়েটি মারা যায়, এরপর ছেলেটিকে আইসিইউতে ভর্তি করার কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়। 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ‘এমন সংবাদ পেয়েছি। আমরা খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তা হলো খাদ্যে বিষক্রিয়া হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর