চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ জনকে পুশ-ইন

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১১:০৪ এএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তাদের পুশ-ইন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, চামুচা সীমান্তের ১৯৬/২-এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের পুশ-ইন করে বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের অধীনে কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা। পরে পুশ-ইনের শিকার ব্যক্তিদের আটক করে চাঁনশিকারী ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটককৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাদের পরিচয় নিশ্চিত হয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, আটক ব্যক্তিরা জানিয়েছেন তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর পুলিশ তাদের সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর জন্য বিএসএফের কাছে হস্তান্তর করে।

এর আগে গত ২ জুন ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আরও ৮ জনকে পুশ-ইন করে বিএসএফ।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  লালমাই থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
লোডিং...

এলাকার খবর